হোম > সারা দেশ > ময়মনসিংহ

পদত্যাগ করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সৌমিত্র

জাককানইবি প্রতিনিধি

এবার পদত্যাগ করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

এই বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) ও পিএস টু ভিসি এস এম হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২১ সালের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান প্রফেসর ড. সৌমিত্র শেখর। ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর পর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন তিনি। ৭ আগস্ট থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এর একটি ভিসি, রেজিস্ট্রার, ট্রেজারারসহ দুর্নীতিগ্রস্ত প্রশাসনের পদত্যাগ। এ ছাড়া ক্যাম্পাসে ছাত্র–শিক্ষক–কর্মকর্তা–কর্মচারী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি