হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যাত্রীর পা বিচ্ছিন্ন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে মাছুম বিল্লাহ (২৮) নামের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁর বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুত্রুবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে গফরগাঁও রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

আহত মাছুম বিল্লাহ হালুয়াঘাট উপজেলার কাউচিয়া এলাকার মো. ওয়ালী উল্লাহর ছেলে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, আজ দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনে চলন্ত অবস্থায় উঠতে যান মাছুম বিল্লাহ। কোচের পাদানি থেকে ফসকে গিয়ে প্ল্যাটফর্মে পা আটকে বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার পপি বলেন, ট্রেনে কাটা পড়ে বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হওয়া ব্যক্তিকে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা নিয়ে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

অফিস কক্ষে নারী শিক্ষকের সঙ্গে মারামারিতে জড়ালেন প্রধান শিক্ষক