হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা লেগে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী গ্রামের সাইদুর রহমান (২৮) ও তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (২২)। সাইদুর ওই গ্রামের জনাব আলীর ছেলে। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাইদুর রহমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাকরি করেন। ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে তিনি মোটরসাইকেলে করে ঈশ্বরগঞ্জ থেকে নিজের বাড়ি রৌমারীতে যাচ্ছিলেন। পথে হালুয়াঘাট সীমান্তবর্তী সড়কের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এলে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। 

ওই দুর্ঘটনায় সাইদুর ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাঁর স্ত্রী সোনিয়াকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওসি মাহবুবুল হক বলেন, স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ছাত্রশক্তি নেতার পুড়ে যাওয়া বাড়ি দেখলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দেওয়ার ৫ দিন পর ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

ভালুকায় জুতা তৈরির কারখানায় ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল জব্দ

ময়মনসিংহে বাসচাপায় ইউপি সচিব নিহত

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

​নিরাপদ সবজি মিলবে দেশীয় ছত্রাকের তৈরি জৈব বালাইনাশকে

বেতন-বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

স্ত্রীর যৌতুক মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার