হোম > সারা দেশ > ময়মনসিংহ

দেশসেরা শিক্ষার্থীর পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের অনন্যা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অনুপমা শারমিন অনন্যা ২০২২-এর দেশসেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। আগামীকাল মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে পুরস্কার গ্রহণ করবে সে। 

অনুপমা শারমিনের ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালামের মেয়ে। সে শিশু একাডেমি থেকে ৩ বছরের সংগীত কোর্স, জেলা শিল্পকলা একাডেমি থেকে ৪ বছরের সংগীত কোর্স সমাপ্ত করেছে। 

অনুপমা শারমিনের বাবা আব্দুস সালাম বলেন, আমার মেয়ে ২০১৮ সালে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় সারা দেশে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পায়। ২০১৯ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা ইভেন্টে সারা দেশে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক অর্জন করে। এবার বিভিন্ন ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। 

এ বিষয়ে ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, ‘অনুপমা শারমিন খুবই মেধাবী। যেকোনো কাজেই সে সব সময়ই এগিয়ে থাকত। এ বছর সেরা শিক্ষার্থী হয়ে পুরস্কার পাচ্ছে। এটাতো আমাদের জন্য গর্বের কথা।’ 

উল্লেখ্য, শিশুকাল থেকেই কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর সঙ্গে জড়িত থেকে বিটিভিতে বিভিন্ন নাটকে অংশগ্রহণ করেছে অনন্যা। এ ছাড়া ছোট বয়সে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছে সে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির