হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে কিশোরকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

গ্রেপ্তার আনোয়ার হোসেন ও তাঁর ছেলে আমিনুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা সংক্রান্ত বিরোধে বাগ্‌বিতণ্ডায় জিয়ারুল ইসলাম (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার রাতে নিহত কিশোরের বাবা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। এদিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন—উচাখিলা ইউনিয়নের আলাদিয়ার আলগী গ্রামের কলিম উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৫) ও তাঁর ছেলে আমিনুল ইসলাম (২০)।

এ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন—একই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে হক মিয়া (৫৮), হক মিয়ার তিন ছেলে রাশিদুল ইসলাম রাশিদ (৩৫), রাসেল মিয়া (৩২) ও মো. শফিক (২২) এবং চাঁন মিয়ার ছেলে আজাদুল ইসলাম জীবন (২৮) ও চরআলগী গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল মালেক।

বাবা-ছেলে মিলে পিটিয়ে মারলেন কিশোরকে

এর আগে গত মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে ওই কিশোরের ওপর হামলার ঘটনা ঘটে। পরে ওই দিন সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জিয়ারুল ইসলাম উচাখিলা ইউনিয়নের আলিনগর গ্রামের আলাল উদ্দিনের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে এবং ২-৩ জনকে অজ্ঞাত আসামিকরে নিহতের বাবা মামলা করেছেন। এ মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন