হোম > সারা দেশ > ময়মনসিংহ

একাত্তরের পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালানো হচ্ছে: নৌকার পরাজিত প্রার্থী

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

‘ভোট কারচুপি করে বিজয়ী হয়ে জামালপুরের সরিষাবাড়ীতে ১৯৭১ সালের পাকিস্তানি কায়দায় নৌকার সমর্থকদের ওপর তাণ্ডব চালানো হচ্ছে। ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে আসছে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যক্ষ আব্দুর রশিদের সমর্থকেরা।’

আজ মঙ্গলবার সকালে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে শিমলাবাজার এলাকার নৌকা প্রতীকের প্রধান প্রচার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নৌকার পরাজিত প্রার্থী মাহবুবুর রহমান হেলাল।

সম্মেলনে মাহবুবুর রহমান হেলাল লিখিত বক্তব্যে বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে অধ্যক্ষ আব্দুর রশিদ (ট্রাক) বিএনপি-জামায়াতের আশীর্বাদপুষ্ট হয়ে ভোট কারচুপি করে বিজয়ী হন। এরপর থেকে তাঁর সমর্থকেরা বিভিন্ন ইউনিয়নে নৌকার কর্মী-সমর্থকদের ওপর পাকিস্তানি কায়দায় হামলা চালাচ্ছে। তাদের বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হচ্ছে। চলছে চাঁদাবাজিও।

নৌকার এই প্রার্থী অভিযোগ করে বলেন, অধ্যক্ষ আব্দুর রশিদ হলফনামায় সম্পদের সঠিক হিসাব দাখিল করেননি। কক্সবাজারের সেন্ট মার্টিনে ড্রিমার্স প্যারাডাইস বিচ রিসোর্ট নামের একটি বিলাসবহুল প্রতিষ্ঠান রয়েছে। এর উল্লেখ হলফনামায় নেই। বিএনপি-জামায়াতের সঙ্গে সখ্য গড়ে পরিকল্পিতভাবে নৌকাকে পরাজিত করানো হয়েছে।

এতে আওয়ামী লীগের সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। এ কারণে পুনর্নির্বাচন অথবা ভোট পুনর্গণনার দাবি জানান মাহবুবুর রহমান হেলাল।

ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ

ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

ভালুকায় ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

বর্জ্যের সঙ্গে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে চিকিৎসাসামগ্রী

ভালুকায় রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

‘বিয়ের জন্য’ ঋণ না পেয়ে ব্যাংকই লুটের পরিকল্পনা

বর্জ্য সংরক্ষণাগারে মিলছে ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসাসামগ্রী, সমালোচনা

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল

ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য