হোম > সারা দেশ > ময়মনসিংহ

প্রাইভেট পড়তে গিয়ে ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্র নিখোঁজ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে প্রাইভেট পড়তে গিয়ে গত দুই দিন আগে আমবে বিন মারুফ (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়। গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে প্রাইভেট শেষে সানকিপাড়া থেকে ফেরার পথে নিখোঁজ হয় সে। 

নিখোঁজ মারুফ নগরীর ভাটিকাশর এলাকার রুহুল আমিনের ছেলে। সে ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। 

এ ঘটনায় মারুফের বাবা রুহুল আমিন বাদী হয়ে ওই দিন রাতেই কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

এ বিষয়ে নিখোঁজ স্কুলছাত্রের বাবা মো. রুহুল আমিন বলেন, ‘গত বৃহস্পতিবার নগরীর কৃষ্টপুরের নিজ বাসা থেকে সানকিপাড়া এলাকায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও সে বাসায় ফেরেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি নিখোঁজ হওয়ার আগে তার বন্ধুদের সঙ্গে ছিল। পরে আর সে বাসায় ফেরেনি।’

রুহুল আমিন আরও বলেন, ‘আমার ছেলে যদি অপহরণ হতো, তাহলে অবশ্যই অপহরণকারীরা ফোন করে মুক্তিপণ চাইতো। তবে এখনো পর্যন্ত কেউ কোনো ফোন করেনি। আমার ধারণা, তার বন্ধুদের সঙ্গে দ্বন্দ্বে তাকে লুকিয়ে রাখা হয়েছে।’ 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এসআই আনিসুর রহমান বলেন, ‘নিখোঁজ স্কুলছাত্র মারুফকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’ 

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির