হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে তিন প্রতিষ্ঠানের ১৯ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

বরিল্যা কেএম উচ্চবিদ্যালয় ও কলেজ। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। গতকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বরিল্যা কেএম উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে একজন, জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা থেকে ১৫ জন এবং আব্দুল জব্বার উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে তিনজন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে তিনটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আশরাফ আলী বলেন, শিক্ষার্থীরা নিয়মিত মাদ্রাসায় না আসায় এমন ফলাফল বিপর্যয় হয়েছে।

বরিল্যা কেএম উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রৌশত আরা বেগম বলেন, একজন শিক্ষার্থী গত বছর পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। এ বছর আবার পরীক্ষা দিয়েও সে পাস করতে পারেনি।

স্থানীয় অভিভাবক জসিম উদ্দিন বলেন, শিক্ষক সংকট, নিয়মিত ক্লাস না হওয়া এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনাগ্রহের কারণেই এমন ফলাফল হয়েছে।

শুধু এই তিনটি প্রতিষ্ঠানেই নয়, এ বছর নান্দাইল উপজেলার পাঁচটি কলেজ ও ১৫টি আলিম মাদ্রাসার ফলাফলও আশানুরূপ হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল আলম বলেন, ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে।

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, শতভাগ ফেল ১৯ প্রতিষ্ঠানে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

পাওয়ার কারসহ ১১ বগি ছেড়ে ২ কিমি গেল মোহনগঞ্জ এক্সপ্রেস

৩৯ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ায় চড়ে রাজকীয় বিদায় পেলেন প্রধান শিক্ষক

ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

ময়মনসিংহে বাঁশঝাড় থেকে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই বোন নিহত

‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলায় গ্রেপ্তার সেই নারীর জামিন

ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা