হোম > সারা দেশ > ময়মনসিংহ

বৃষ্টিতে জামালপুরের ২ উপজেলা গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

দিনভর তীব্র গরমের পর একপশলা বৃষ্টিতে জামালপুরের দুই উপজেলা গতকাল শনিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। তাতে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্কে সমস্যা সৃষ্টি হয়েছে এবং ইন্টারনেট সেবা বন্ধ হয়ে পড়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ রোববার রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ চালু হয়নি।

মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারের ব্যবসায়ী স্বদেশ সূত্রধর বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। অনেক কাজ জমা হয়ে আছে। বিদ্যুৎ না থাকায় করতে পারছি না।’ 

ফটোকপি দোকানি ধীমান দত্ত বলেন, ‘মাদারগঞ্জের বিদ্যুতের অবস্থা খুবই খারাপ। মাঝেমধ্যে আসে কিন্তু গতকাল যে গেছে, আসার কোনো খবর নেই। জেনারেটরে কাজ করে লাভ হয় না। তেলের দাম বেশি, লোকজন কাজ করে সঠিক মূল্য দিতে চায় না। বিদ্যুৎ ছাড়া কাজ করা মুশকিল।’

মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার শিক্ষার্থী রোমন আহমেদ বলেন, ‘গতকাল রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাড়াদিন চলে গেল তাও বিদ্যুৎ সংযোগ হয়নি। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকাই মোবাইল ফোনের নেটওয়ার্কিং সিস্টেম (টাওয়ার) বন্ধ হয়ে পড়েছে। আজকে ভোর থেকেই ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে।’

এ বিষয়ে মাদারগঞ্জ পল্লি বিদ্যুতের বিভাগীয় অফিসের জেনারেল ম্যানেজার মো. ওবায়দুল্লাহ আল মাসুম বলেন, ‘গতকাল ঝড়ে বজ্রপাতের কারণে লাইনে সমস্যা হয়েছে কাজ চলছে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ চলে আসবে।’ 

এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ উপজেলার ফুলকোচা বিভাগীয় অফিসের জেনারেল ম্যানেজার রায়হান রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ লাইন চালু করা হয়েছিল। কিন্তু লাইনে সমস্যার কারণে আবার বন্ধ হয়ে গেছে। লাইনটি আবার চালু করার চেষ্টা চলছে।’

ভাঙনের ঝুঁকি রেখেই শেষের পথে অলহরী-আমলীতলা সড়কের কাজ

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন