হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

: সিরাজদিখান উপজেলার দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন আমেনা বেগম (৩২) ও তাঁর মেয়ে মরিয়ম (৮)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, আমেনা বেগমের স্বামী মিজান মিয়া। তাঁরা নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়া বাসা নিয়ে থাকতেন। সোমবার সকালে স্থানীয়রা তাঁদের ডাকাডাকি করলে সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়াজনিত কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৫

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্যাতনের পর হত্যার অভিযোগ

টঙ্গিবাড়ীতে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জে দুই গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম

সিরাজদিখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির পেছনে বাসের ধাক্কা, নিহত ১

সিরাজদিখানে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত