হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভবনের পাশে মাটির নিচে থাকা বৈদ্যুতিক কেব্‌লে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আজ সকাল সোয়া ৮টার দিকে হাসপাতাল ভবনের পাশে মাটির নিচ দিয়ে যাওয়া বৈদ্যুতিক এলটি (লো টেনশন) কেব্‌লে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের রোগীরা নিরাপদে ছিলেন। এ ঘটনায় হাসপাতালজুড়ে কোনো আতঙ্ক বা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর পল্লী বিদ্যুৎ ও গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) কর্মীরা ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন মেরামত করেন। এ সময় কিছুক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে তা সচল করা হয়। বর্তমানে হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

পরিত্যক্ত জমিতে পড়ে ছিল ৬ বছরের কন্যার লাশ, পাশেই গুরুতর জখম বাবা

সিরাজদিখানে আগুনে বসতঘর পুড়ে ছাই

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সাত মাসে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

সিরাজদিখানে ৩ স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে দুই নারী আটক

রাষ্ট্রকাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম

শ্রীনগরে রেলিং ভেঙে বাস খাদে: পরিচয় মিলল নিহত তিনজনের

শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

টঙ্গিবাড়ীতে ৪২টি চোরাই বাইসাইকেল উদ্ধার, দুজন গ্রেপ্তার