হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

টঙ্গিবাড়ীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সংঘর্ষ, ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

 টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

টঙ্গিবাড়ীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সংঘর্ষ-ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে পার্শ্ববর্তী বিন্দুসার এলাকার লোকজনের সঙ্গে পুলিন্দারপার এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষের সময় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মুন্সিগঞ্জে কেমিস্ট ছাড়াই তৈরি হচ্ছিল প্রসাধনী, জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

মুন্সিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকাসহ দুই মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানে ডাকাতি: ১৯ জন গ্রেপ্তার, মালামাল উদ্ধার

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মুন্সিগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

ইসলামিক ফাউন্ডেশন: যাচাই-বাছাই কমিটির বাদ দেওয়া শিক্ষকদেরই বহাল

সিরাজদিখানে জুয়া খেলতে বাধা দেওয়ায় ঘরে আগুন দেওয়ার অভিযোগ

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড