হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, আহত ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার হাঁসাড়া এলাকার লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলের বিপরীতে মাদ্রাসাপাড়াসংলগ্ন সার্ভিস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী সার্ভিস সড়কে একটি ট্রাক চাকা নষ্ট হওয়ায় রাস্তার পাশে রাখা ছিল। এ সময় ঢাকামুখী একটি অটোরিকশা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন। আহত ব্যক্তিরা ঢাকায় যাচ্ছিলেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করি এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাই।’

তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

টঙ্গিবাড়ীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সংঘর্ষ, ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

সিরাজদিখানে অবৈধ কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু

টঙ্গিবাড়ীতে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ

সিরাজদিখানে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

মুন্সিগঞ্জে শ্যামল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ৮

মুন্সিগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির ২ পক্ষের মারামারি

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত, আহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট

মুন্সিগঞ্জে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা