হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৩

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। গতকাল শুক্রবার দিবাগত রাতে শ্রীমঙ্গল উপজেলার ভৈরব বাজার এলাকায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার রাতে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসার পথে একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোচালক নিহত হন। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে রাত ৪টায় মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আরিফ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। লাশগুলো হাসপাতালের মর্গে আছে।

মৌলভীবাজারে ৪ অনলাইন জুয়াড়ি র‍্যাবের হাতে আটক

চার বছরে টিলা ধসে ১০ মৃত্যু, তবু ঝুঁকি নিয়ে অর্ধ লাখ মানুষের বসবাস

সাপ দিবসে অজগর উদ্ধার করে বনে অবমুক্ত

সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারে বন্যায় প্রায় ৪ হাজার ঘর ক্ষতিগ্রস্ত

নদ পারাপারের সময় নিখোঁজ কৃষক, চার দিন পর মরদেহ উদ্ধার

কমলগঞ্জে বন্যাকবলিতদের মাঝে বিমানবাহিনীর ত্রাণসামগ্রি বিতরণ

বন্যায় মৌলভীবাজারের চার উপজেলায় ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

না ফেরার দেশে বন্য প্রাণী সংরক্ষণকর্মী সীতেশ রঞ্জন দেব

মৌলভীবাজারে নেমেছে বন্যার পানি, তবে বেড়েছে দুর্ভোগ