হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে অসুস্থ সাবেক এমপি খালেদা রব্বানীকে দেখতে বাসায় গেলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি

খালেদা রব্বানীকে দেখতে গতকাল বিকেলে তাঁর বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের অসুস্থ সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানীকে দেখতে গতকাল বুধবার (১৭ জুন) বিকেলে তাঁর বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ডের উদ্বোধন শেষে তিনি সেখানে যান।

প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা রব্বানীর অসুস্থতার খবর শুনে তাঁকে দেখতে বাসায় যান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন খালেদা রব্বানী।

খালেদা রব্বানী কেন্দ্রীয় বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন।

দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদে মহিলা আসন-২৫ থেকে তিনি মনোনীত সংসদ সদস্য ছিলেন। অষ্টম জাতীয় সংসদে মহিলা আসন-১০ থেকেও তিনি মনোনীত সংসদ সদস্য ছিলেন।

এ ছাড়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহচর ছিলেন খালেদা রব্বানী।

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে পড়ল, আতঙ্কে ছোটাছুটি

শ্রীমঙ্গলে প্রস্তুত সমাবেশস্থল, তারেক রহমানের অপেক্ষায় নেতা-কর্মীরা

কাল মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন

কমলগঞ্জে কর্মস্থলে ফিরলেন চিকিৎসকরা, ৮০ দিন পর চালু হলো ক্যামেলিয়া হাসপাতাল

শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে মিলল অজগর

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের লাশ হস্তান্তর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

কমলগঞ্জে কৃষিপণ্য লুট ও পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, তদন্ত ও ক্ষতিপূরণ দাবি