হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজার-৩ আসনে জামায়াত প্রার্থীকে এনসিপির সমর্থন, ১১ দলীয় জোটে বিভক্তি

মৌলভীবাজার প্রতিনিধি

গতকাল রাতে মৌলভীবাজার শহরের একটি রেস্টুরেন্টে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির জেলা নেতারা। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজার-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী খেলাফত মজলিসের আহমদ বিলালকে সমর্থন না করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নানকে সমর্থনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটি। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির জেলা নেতারা আনুষ্ঠানিকভাবে এই সমর্থনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও মাঠপর্যায়ের জনমত পর্যালোচনা করে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের ভাষ্য, আব্দুল মান্নানের গ্রহণযোগ্যতা এবং নির্বাচনী এলাকায় তাঁর শক্ত অবস্থান বিবেচনায় নিয়ে জোটের ঐক্য অটুট রাখা ও সরকার গঠনে জয় নিশ্চিত করতেই তাঁরা একযোগে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি মৌলভীবাজার জেলা আহ্বায়ক খালেদ হাসান, সদস্যসচিব রুহুল আমীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরীসহ অন্যরা।

এদিকে মৌলভীবাজার-৩ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আহমদ বিলাল। জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নেতা-কর্মী ও এলাকাবাসীর অবরোধের কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বলে দাবি করা হয়। পরে তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে থাকার সিদ্ধান্ত নেন।

এ ঘটনায় ১১ দলীয় জোটে বিভক্তি দেখা দিয়েছে এবং জোটের ভেতরে চরম অসন্তোষ তৈরি হয়েছে।

এ বিষয়ে জোট প্রার্থী আহমদ বিলাল বলেন, ‘মৌলভীবাজার-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী আমি। জোট আমাকে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। জোটের হাইকমান্ডের সিদ্ধান্ত উপেক্ষা করে জামায়াত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করা এবং জনসংযোগ চালানোয় তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে বিবেচিত।’

আহমদ বিলাল আরও বলেন, ‘শুরুতে জামায়াত প্রার্থী দাবি করেছিলেন, নেতা-কর্মীদের অবরোধের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। অথচ এখন তিনি জোটের নির্দেশ অমান্য করে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটি শৃঙ্খলা ভঙ্গেরই প্রমাণ।’

মৌলভীবাজারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ২২৩টি

চা-শ্রমিক ও দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান

মৌলভীবাজারে তারেক রহমানের নির্বাচনী জনসভায় নেতা-কর্মীদের ঢল

মৌলভীবাজার-৩: জামায়াতের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বিব্রত জোটসঙ্গী খেলাফত

মৌলভীবাজার-৩ আসন খেলাফত মজলিসকে দিলেও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জামায়াতের প্রার্থী

মনোনয়নপত্র প্রত্যাহার না করার জন্য জামায়াতের প্রার্থীকে অবরুদ্ধ করলেন এলাকাবাসী

মৌলভীবাজারের কমলগঞ্জ: ভাগ্য বদলায়নি, কষ্টে দিন পার চা-শ্রমিকের

শ্রীমঙ্গলে হিটার মেশিন বিস্ফোরণে নিহত ১

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু