হোম > সারা দেশ > মৌলভীবাজার

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

মৌলভীবাজার প্রতিনিধি

আটক অভিযুক্ত পিন্টু রুদ্র পাল। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিতা রুদ্র পাল (৩৩) এবং তাঁর স্বামী অভিযুক্ত পিন্টু রুদ্র পাল পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রিতা ও পিন্টু রুদ্র পালের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার সকালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিকেলে স্বামী পিন্টু রুদ্র পালকে বাজার আনার কথা বললে তিনি বাজার না এনে সিগারেট কিনে নিয়ে আসেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পিন্টু রুদ্র পাল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করলে ঘটনাস্থলেই রিতা রুদ্র পালের মৃত্যু হয়। এ ঘটনার পর অভিযুক্ত পিন্টু রুদ্র পালকে পাশের একটি গ্রাম থেকে আটক করে পুলিশ।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত স্বামী পিন্টুকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হাওরে মাছ শিকারের সময় বজ্রপাতে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

মৌলভীবাজারে অসুস্থ সাবেক এমপি খালেদা রব্বানীকে দেখতে বাসায় গেলেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে পড়ল, আতঙ্কে ছোটাছুটি

শ্রীমঙ্গলে প্রস্তুত সমাবেশস্থল, তারেক রহমানের অপেক্ষায় নেতা-কর্মীরা

কাল মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন

কমলগঞ্জে কর্মস্থলে ফিরলেন চিকিৎসকরা, ৮০ দিন পর চালু হলো ক্যামেলিয়া হাসপাতাল

শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে মিলল অজগর

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের লাশ হস্তান্তর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত