হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে বাজার দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আওয়ামী লীগ নেতা নিহত 

মৌলভীবাজারে রাজনগরে বাজার দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুর বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত ইসলাম ছানা (৪৮) পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউপির চেয়ারম্যান। 

স্থানীয়রা জানান, উপজেলার রক্তা গ্রামের পিন্টু সুলতান ও কেওলা গ্রামের দেওয়ান মিয়ার মধ্যে মধুর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। বিষয়টি উভয় গ্রামের লোকজন জানলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ চলছিল। 

একপর্যায়ে রক্তা গ্রামের বিএনপি নেতা পিন্টু সুলতানার নেতৃত্বে ও কেওলা গ্রামের আওয়ামী লীগ নেতা দেওয়ান মিয়ার নেতৃত্বে মধুর বাজারে উভয় পক্ষের মধ্যে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এর মধ্যে ইউপি চেয়ারম্যান গুলি বৃদ্ধ হন। স্থানীয়রা তাঁকে সিলেট নেওয়ার পথে বেলা ২টায় তিনি মারা যান। অন্য আহতরা মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। 

রক্তা গ্রামের পিন্টু সুলতান বলেন, ‘সকাল ১০টার দিকে আমাদের গ্রামের সাইদুল ইসলাম নামের এক কিশোরকে দৌড়িয়ে নিয়ে যায় কেওলা গ্রামের দেওয়ান মিয়ার লোকেরা। একপর্যায়ে উভয় গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেওয়ান পক্ষের লোকেরা গুলি ছুড়ে এবং আমাদের গ্রামের ১৫টা দোকান লুট করে নিয়ে যায়।’

নিহত ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই কেওলা গ্রামের দেওয়ান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পিন্টু সুলতানের লোকেরা ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ছানাকে গুলি করে হত্যা করেছে। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।’ 

এ ঘটনায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মৌলভীবাজার ও রাজনগরের দায়িত্বে থাকা সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিন বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, ‘শুনেছি দুপক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারা গেছেন।’

১২০০ কমলাগাছ কাটার তদন্তের মধ্যেই কমলগঞ্জের রেঞ্জ কর্মকর্তা বদলি

এমপি নাসের রহমানকে নিয়ে ‘ভুয়া ভিডিও’ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১

মৌলভীবাজারে দেড় মাস ধরে চা-শ্রমিকদের মজুরি বন্ধ, অবস্থান কর্মসূচি পালন

চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

শ্রীমঙ্গলে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

এআই প্রযুক্তিতে এম নাসের রহমানকে নিয়ে ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের ঘোষণা

মন্ত্রী আরিফুল হকের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন

৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের গণবিক্ষোভ

দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা