হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে ৬ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করল বিজিবি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী উপজেলায় এক অভিযান চালিয়ে ৬ লাখ ২ হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শেওড়াতলা মাঠ এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। গতকাল দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাংনী উপজেলার শেওড়াতলা বিওপির শেওড়াতলা মাঠ এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫০০ পিস ডেক্সামেথাসোন ট্যাবলেট এবং ১ হাজার ৪৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সব প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

গাংনী নির্বাচন অফিসে এনআইডি সেবায় ভোগান্তি

গাংনীতে ১৮ কেজি গাঁজাসহ ফেয়ারডিল ও মদ উদ্ধার

মেহেরপুরে প্রায় ৪ কেজি সোনার বারসহ আটক ২

গাংনী সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ ১ জন আটক, উদ্ধার ৯ লাখ টাকার মাদক

গাংনীর দুই গ্রামে শিয়ালের আক্রমণ, নারী-পুরুষসহ আহত ৮

গাংনীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আমনের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে

গাংনীতে ভোক্তা-অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

টিউবওয়েলের মোটর চালু করতে গিয়ে প্রাণ গেল নারীর

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন