হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি

যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত তসলিম উদ্দিন। ছবি: সংগৃহীত

মেহেরপুরে চার বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের দায়ে তসলিম উদ্দিন মিস্ত্রি (৫৯) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তহিদুল ইসলাম এই রায় দেন। এর পাশাপাশি আসামিকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত তসলিম উদ্দিন মিস্ত্রি মুজিবনগর উপজেলার ভবনপাড়া গ্রামের বিলাত মিস্ত্রির ছেলে।

মামলার বিবরণে জানা যায়, মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেন তসলিম উদ্দিন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২০২৩ সালের ২২ আগস্ট শিশুটির মা বাদী হয়ে মুজিবনগর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. আসাদুজ্জামান। আর বাদীপক্ষের আইনজীবি ছিলেন রোকেয়া খাতুন ও অ্যাড. আব্দুল আলিম। দ্রুত সময়ের মধ্যে রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বাদীপক্ষের স্বজনরা।

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

গাংনীতে সোলার প্যানেল ভেঙে তার কেটে দিল দুর্বৃত্তরা, বন্ধ সেচ কার্যক্রম

উঠানে রাখা পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

পোকা দমনে কীটনাশকেও মিলছে না সুফল, মাসকলাইয়ের ফলন নিয়ে শঙ্কা

মুজিবনগর সীমান্তের শূন্যরেখায় শেষবার মায়ের মুখ দেখলেন মেয়ে

ধারদেনা করে সোলার সেচপাম্প, তিন মাসে চুরি ছয় প্লেট

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুরে বাসের চাপায় শিক্ষার্থী নিহত

বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

গাংনী সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ