হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে জমির বিরোধে মারধর, প্রাণ গেল নারীর

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে ময়না বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চঞ্চল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার কোকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়না বেগম ওই গ্রামের আক্কাস আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই শতাংশ জমির মালিকানা নিয়ে প্রতিবেশী আইয়ুব আলীর ছেলে চঞ্চল ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ময়না বেগমের বিরোধ চলছিল। আজ বিকেলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে ময়না বেগম গুরুতর আহত হন।

পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

শিক্ষকের বাড়িতে দুর্বৃত্তদের হানা, অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ভ্যানিটি ব্যাগে ২৮ পিস ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৩

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে শ্রমিকবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

মানিকগঞ্জের সাটুরিয়া: ১৩ কোটি টাকার প্রকল্পের পানিতেও আর্সেনিক

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে ব্যাগ ছিনতাই, হাসপাতালে ভর্তি

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

জামায়াত-শিবিরকে প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

১০ দিন পর বাড়ি ফিরলেন অপহৃত বিশ্ববিদ্যালয়ছাত্র রিদয়ন

নিষেধাজ্ঞা শেষে পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

মানিকগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের যুবক গ্রেপ্তার