হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু, স্বামী আহত

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সিঙ্গাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুবর্ণা আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৯ জুন) সকালে উপজেলার মধ্য চারিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সুবর্ণার স্বামী মো. আরিফ আহত হন। তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, সুবর্ণার শ্বশুর মো. হাসান দীর্ঘদিন ধরে বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বেলুন ফুলিয়ে বিভিন্ন হাটবাজারে বিক্রি করতেন। আজ সকালে হঠাৎ সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

স্থানীয় মো. লিটন বলেন, ‘একটা বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি সুবর্ণার নিথর দেহ পড়ে আছে। তাঁর স্বামীও গুরুতর জখম হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িগুলো কেঁপে ওঠে এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পুরোনো ও ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহারের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘিওরে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমেছেন এলাকাবাসী

বিকল বাস দেখে হঠাৎ ব্রেক, বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ঘিওরে বেপরোয়া গতির মোটরসাইকেল খাদে, চালক নিহত

ঋণ ও মানসিক চাপ থেকে বাঁচতে ইউপি সদস্যের আত্মহনন

মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত

মানিকগঞ্জের তিন হাসপাতাল-ডায়াগনস্টিক বন্ধ করল স্বাস্থ্য বিভাগ

আরিচায় দুই যুবদল নেতার স্পিডবোটে ডাকাতি, ১০ লাখ টাকার ইঞ্জিন লুট

নজরুল বর্ষ: শ্রাবণের বৃষ্টিস্নাত রাতে নজরুলের গানে মুগ্ধতা

বর্ষার সুরে মানিকগঞ্জে মুগ্ধতা ছড়াল ‘বর্ষায় নজরুল’

সিংগাইরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত তিন