হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ছয় এলাকায় ককটেল বিস্ফোরণ, ২ সন্দেহভাজন পুলিশের হেফাজতে

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানিকগঞ্জে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অন্তত ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গী, জেলা বিএনপি কার্যালয় ও জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত ৯টার মধ্যে কয়েক দফায় এসব বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। রাত পৌনে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় দুটি ও গোলড়া স্ট্যান্ডে একটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি ও রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মোটরসাইকেলে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে যায়। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও বিভিন্ন স্থানে জড়ো হন। পরে সন্দেহভাজন দুজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

এদিকে, ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিক্ষোভে তাঁরা ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে এসব বিস্ফোরণ ঘটতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

গতকাল রোববার (৮ নভেম্বর) দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

হরিরামপুরে জমির বিরোধে মারধর, প্রাণ গেল নারীর

শিক্ষকের বাড়িতে দুর্বৃত্তদের হানা, অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ভ্যানিটি ব্যাগে ২৮ পিস ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৩

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে শ্রমিকবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

মানিকগঞ্জের সাটুরিয়া: ১৩ কোটি টাকার প্রকল্পের পানিতেও আর্সেনিক

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে ব্যাগ ছিনতাই, হাসপাতালে ভর্তি

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

জামায়াত-শিবিরকে প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

১০ দিন পর বাড়ি ফিরলেন অপহৃত বিশ্ববিদ্যালয়ছাত্র রিদয়ন

নিষেধাজ্ঞা শেষে পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা