হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় হ্যালোবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু তাহের (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন। নিহত আবু তাহের সদর উপজেলার পশ্চিম হাসলী গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের হ্যালোবাইকে করে মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বেউথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে হ্যালোবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় আরও দুজন আহত হন।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ

সিংগাইর বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই

মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যাকাণ্ডের প্রধান আসামি ইউসুফ গ্রেপ্তার

মানিকগঞ্জে হত্যা মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামির মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ