হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা মিনিবাসে আগুন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় মিনিবাসে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে মিনিবাসটি পার্কিং করে রাখা ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে সোমবার সন্ধ্যার পর থেকে মানিকগঞ্জে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি এবং ঘিওর বাসস্ট্যান্ডের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে।

স্থানীয়দের ধারণা, ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি কিংবা নাশকতার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এসব বিস্ফোরণ ও মিনিবাসে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

হরিরামপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার

মানিকগঞ্জে ছয় এলাকায় ককটেল বিস্ফোরণ, ২ সন্দেহভাজন পুলিশের হেফাজতে

হরিরামপুরে জমির বিরোধে মারধর, প্রাণ গেল নারীর

শিক্ষকের বাড়িতে দুর্বৃত্তদের হানা, অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ভ্যানিটি ব্যাগে ২৮ পিস ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৩

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে শ্রমিকবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

মানিকগঞ্জের সাটুরিয়া: ১৩ কোটি টাকার প্রকল্পের পানিতেও আর্সেনিক

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে ব্যাগ ছিনতাই, হাসপাতালে ভর্তি

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

জামায়াত-শিবিরকে প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের