হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে শিশুকে নির্যাতনচেষ্টার অভিযোগে মামলা, অভিযুক্ত দুই শিশু সংশোধনাগারে

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক শিশুকে নির্যাতনচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই শিশুকে আদালতের নির্দেশে গাজীপুর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) দৌলতপুর থানায় মামলাটি রুজু করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু বাড়ির পাশে খেলাধুলা করার সময় একই এলাকার দুই শিশু তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্যাতনের চেষ্টা করে। শিশুটির চিৎকারে অভিযুক্ত শিশুরা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির অভিভাবকেরা বাড়ির বাইরে ছিলেন। পরে শিশুটির আচরণে অস্বাভাবিকতা লক্ষ করলে জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা জানায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান বলেন, ভুক্তভোগী শিশুর সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। আদালত অভিযুক্ত দুই শিশুকে গাজীপুর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দরপ্রস্তাব নেই, ৪ হাটের একটিরও ইজারা হয়নি

মানিকগঞ্জে বিএনপির ৭ উপজেলা ও ২ পৌর কমিটি বিলুপ্ত

জমি নিয়ে বিরোধে সাটুরিয়ায় সাংবাদিকের ওপর হামলা

২৫ মিনিট ধরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা দিল ৪১ পরীক্ষার্থী

সিংগাইরে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষকের ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা

সাটুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

আগুনরাঙা কৃষ্ণচূড়ায় মুগ্ধ ক্লান্ত পথিক

দেড় ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

সৎবাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ৫ বছরের শিশু হাসপাতালে ভর্তি

মানিকগঞ্জের ঘিওর: খানাখন্দে ভরা সড়ক, দুর্ভোগে চালক-যাত্রী