হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে ফসলের মাঠ থেকে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

হরিরামপুর ও মানিকগঞ্জ প্রতিনিধি

যুবলীগ নেতা আমজাদ হোসেন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে ফসলের মাঠ থেকে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১০টার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর ফসলের মাঠের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আমজাদ হোসেন (৩৮) সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, স্থানীয়রা খবর দিলে বাল্লা ইউনিয়নের পেঁয়াজের মাঠের পাশে আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন পেলে বিস্তারিত বলতে পারব।

পরিবারের বরাতে বাল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কাজী রেজা বলেন, গতকাল তার বাবাসহ পরিবারের লোকজন একটি মেলায় যায়। আমজাদকে কে বা কারা ফোনে ডেকে নেয় বলে শুনেছি। স্থানীয় একজনের সঙ্গে শত্রুতা নিয়ে ভাদিয়া খোলায় একবার সমাজিকভাবে বসাও হয়েছে।

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ

সিংগাইর বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই

মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যাকাণ্ডের প্রধান আসামি ইউসুফ গ্রেপ্তার

মানিকগঞ্জে হত্যা মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামির মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ

মানিকগঞ্জে পৃথক ঘটনায় মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা