হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে নিখোঁজের দুই দিন পর ধলেশ্বরীতে মিলল বৃদ্ধার পচন ধরা লাশ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

রোকেয়া বেগম। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজ হওয়ার দুই দিন পর ধলেশ্বরী নদী থেকে রোকেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার পচন ধরা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার পয়লা ইউনিয়নের বেগুন নারচী গ্রামের পাশের নদীতে তাঁর লাশ ভেসে ওঠে।

রোকেয়া বেগম বেগুন নারচী গ্রামের বাসিন্দা। তিনি মৃত জিন্নাত আলী প্রধানের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করে বাড়ি ফেরেন রোকেয়া বেগম। পরে তিনি কখন আবার নদীতে নামেন, তা পরিবারের কেউ জানেন না। শারীরিক ও মানসিক অসুস্থতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে ভুগছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ছেলে মো. শাহাদাত হোসেন ২৭ অক্টোবর ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

মুক্তিপণ দিয়েও কলেজছাত্র রিদয়ানের সন্ধান পায়নি পরিবার

অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি

‘প্রেম সড়কে’ কিশোর-কিশোরীদের আড্ডাস্থল গুঁড়িয়ে দিল প্রশাসন

চাকরি দেওয়ার নামে আড়াই লাখ টাকা হাতিয়ে নিলেন এনসিপি নেতা

মানিকগঞ্জে মহাসড়কে তিন চাকার যান বন্ধের সিদ্ধান্ত

মানিকগঞ্জে সাড়ে চার কোটি টাকার তিন সড়কের উন্নয়নকাজ উদ্বোধন

শিবালয়ে দেড় কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

পলো দিয়ে মাছ ধরার ধুম

সাটুরিয়ায় জুয়ার আসর থেকে ৭ জন গ্রেপ্তার

ঢাকঢোল পিটিয়ে ঘোষণা, মানিকগঞ্জে ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব