হোম > সারা দেশ > মাদারীপুর

গাড়ির ধাক্কায় মাহিন্দ্র থেকে ছিটকে পড়া শিশু ট্রাকচাপায় নিহত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে গাড়ির ধাক্কায় মাহিন্দ্র থেকে ছিটকে পড়া ১০ বছরের শিশু ট্রাকচাপায় নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিলা (১০) মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার লিটন মাতুব্বরের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পল্লীবিদ্যুৎ অফিসের কাছে টেকেরহাট-ঘটকচরগামী মাহিন্দ্রকে অন্য একটি গাড়ি ধাক্কা দেয়। তাতে মাহিন্দ্রের যাত্রী তানজিলা ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় দ্রুতগামী একটি ট্রাকের চাকায় তানজিলা পিষ্ট হয়।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানজিলাকে মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিবচরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মাপাড়ে ইলিশ কেনাবেচার মহোৎসব

প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে, ধর্মান্তরিত হয়ে করতে চান বিয়ে

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর