হোম > সারা দেশ > মাদারীপুর

সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবক নিহত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় যুবক জামাল শেখ (৩৮) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ওই দেশের সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে দেশটির ইস্টার্ন কেপ প্রভিনসের আমটাটার চলো পুলিশ স্টেশনের এমজি নামক গ্রামে এ ঘটনা ঘটে। 

তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের মৃত রত্তন শেখের ছেলে। 

আজ শনিবার সন্ধ্যায় নিহত প্রবাসীর বাড়িতে গিয়ে জানা যায়, ৬ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান জামাল শেখ। পরে ওই দেশের ইস্টার্ন কেপ প্রভিনসের আমটাটার চলো পুলিশ স্টেশনের এমজি নামক গ্রামে দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ১০ দিন আগে দেশটির স্থানীয় সন্ত্রাসীরা জামালের দোকানে এসে কোল্ড ড্রিংকস ও চাঁদা দাবি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ১০টার দিকে সন্ত্রাসীরা তাঁর দোকানে এসে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

প্রবাসীর ছেলে সিয়াম শেখ জানায়, শুক্রবার সন্ধ্যায় পাঁচজন সন্ত্রাসী তাঁর বাবার দোকানে মাল কিনতে আসে। তখন সন্ত্রাসীরা বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়েছি। লাশ দেশে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।’

শিবচরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মাপাড়ে ইলিশ কেনাবেচার মহোৎসব

প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে, ধর্মান্তরিত হয়ে করতে চান বিয়ে

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর