হোম > সারা দেশ > মাদারীপুর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরে ৩০ গ্রামে ঈদ উদ্‌যাপন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার তাল্লুক গ্রামে ঈদের নামাজ আদায় হয়। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদ্‌যাপন করেছে মাদারীপুরের ৩০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ। আজ শুক্রবার (৬ মে) সবচেয়ে বড় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর সদর উপজেলার তাল্লুক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। ঈদের প্রধান জামাত পড়ান তাল্লুক গ্রামের মৌলভীবাড়ির মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান।

জানা গেছে, সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রহ.)-এর অনুসারীরা প্রায় দেড় শ বছর আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্‌যাপন করে আসছেন। এরই ধারাবাহিকতায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, কাতলা বাহেরচর, তাল্লুক, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, দৌলতপুর, কালিকাপুর, হোসনাবাদ, রঘুরামপুর, আঙ্গুলকাটা, হাজামবাড়ী, বাহেরচর, কেরানীরবাট, কালকিনির রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাসেরহাটসহ জেলার ৩০ গ্রামের মানুষ ঈদ উদ্‌যাপন করছে।

সুরেশ্বর দরবার শরিফের মুরিদ ও তাল্লুক গ্রামের আক্তার হোসেন বলেন, প্রায় দেড় শ বছর ধরে সৌদি আবরসহ মধ্যপ্রাচের সঙ্গ মিল রেখে রোজা রাখা ও ঈদ উদ্‌যাপন করা হয়। আজও তাই করা হচ্ছে।

চুরি করতে ঢুকে কলেজকক্ষে ইয়াবা সেবন, আটক ১

শিবচরে নারী মাদক কারবারি আটক, বাড়িঘরে স্থানীয়দের ভাঙচুর

ডাসারে জমি নিয়ে বিরোধে আহত কিশোরের মৃত্যু

এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী ট্রাককে মালবাহী ট্রাকের ধাক্কা, আহত ১০

মেয়ে বেঁচে নেই, লাশটা অন্তত পেতে চাই: যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার নাহিদার বাবা

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা

মাদারীপুরে অবৈধভাবে মজুত ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

অবহেলায় নষ্ট হচ্ছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বাড়িটি

মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানসহ ৭ প্রতিষ্ঠানে লুট

মাদারীপুরে ওরস আয়োজনকে ঘিরে উত্তেজনা, সতর্ক পুলিশ