হোম > সারা দেশ > মাদারীপুর

রাজৈরে তাস খেলা নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে তাস খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শ্রীফলতলী এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের রাজৈর ও ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, শনিবার দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শ্রীফলতলী একটি বাগানে তাস খেলা নিয়ে আকুবালী মুনশি ও টোকন কাজীর মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। 

আহতরা হলেন শামীম তালুকদার (২২), মজিবর তালুকদার (৬২), ছামেদ তালুকদার (৫৫) বেল্লাল (৩৫), মিন্টু (৩০) হান্নান (৪৫) কিবরিয়াকে (৫০) রাজৈর এবং চানমিয়া ও মাসুদকে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

শিবচরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মাপাড়ে ইলিশ কেনাবেচার মহোৎসব

প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে, ধর্মান্তরিত হয়ে করতে চান বিয়ে

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর