হোম > সারা দেশ > মাদারীপুর

রাজৈরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে ঘুমন্ত স্ত্রী মাহামুদা আক্তারের (২৫) গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নিহতের বাবা আনোয়ার কাজী বাদী হয়ে রাজৈর থানায় মামলাটি দায়ের করেন। 

এ মামলার এজাহারে তার মেয়ের স্বামী একটি বাহিনীর সদস্য আফিদুল ইসলামকে প্রধান আসামিসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়। এতে আরও হিংস্র হয়ে উঠেছে আসামি পক্ষ। তারা পাল্টা মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে মামলার বাদী অভিযোগ করেন। এ নিয়ে চরম আতঙ্কে রয়েছে নিহতের পরিবার। 

মামলার বাদী নিহতের বাবা আনোয়ার কাজী বলেন, আমার মেয়েকে হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করায় এখন আমাকেও হত্যার হুমকি দিচ্ছে আসামিরা। এছাড়া পাল্টা মামলা দিয়ে আমাদের ফাঁসানোর পাঁয়তারা করা হচ্ছে। আমার মেয়েকে নির্মমভাবে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। 

এজাহার নামীয় আসামিরা হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুর এলাকার আফিদুল ইসলাম, তার মামা একই এলাকার বাসিন্দা শাহালম শেখ, তার মামি রুনা বেগম, রাজৈরের বদরপাশা ইউনিয়নের কাজীকাঠাল গ্রামের রবিউল চৌকিদার ও রোমান কাজী।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, আসামিরা পলাতক রয়েছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে বাদীকে প্রাণনাশের হুমকির বিষয় আমরা কোনো অভিযোগ পাই নাই।’

শিবচরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মাপাড়ে ইলিশ কেনাবেচার মহোৎসব

প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে, ধর্মান্তরিত হয়ে করতে চান বিয়ে

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর