হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে ইজিবাইকের ধাক্কায় ইউপি সদস্য নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে সড়ক দুর্ঘটনায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবুল কাশেম ফকির (৫৫) কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি মাগুর খণ্ড এলাকার ইয়াছিন ফকিরের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে কাজ সেরে ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফিরতে একটি ভ্যানে উঠতে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক পেছন থেকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে তোফাজ্জেল ফকির বলেন, ‘ইউনিয়ন পরিষদে কাজ শেষে আব্বা বাড়ি ফেরার জন্য ভ্যানে উঠতে গেলে একটি ইজিবাইক পেছন থেকে ধাক্কা দিলে মাথায় আঘাত পায়। পরে হাসপাতালে আনার পর বাবার মৃত্যু হয়।’ 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, ‘খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

বাসের টিকিট কাটা নিয়ে ২ জেলার সংঘর্ষ, আহত অন্তত ১০