হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত বৃদ্ধের নাম তোতা হাওলাদার (৬০)। তিনি হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বৃষ্টি শুরু হলে বাড়ির কাজের জন্য আনা বালু ঢেকে রাখতে বাড়ির পাশে যান তোতা হাওলাদার। পাশেই একটি গ্যারেজে চার্জ দেওয়া হতো ইজিবাইক ও ভ্যান। কাজ করার এক ফাঁকে গ্যারেজের টিনের বেড়ার সঙ্গে স্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। 

নিহতের ভাতিজা মো. সুজন হাওলাদার বলেন, ‘কাকা বৃষ্টির সময় বালু ঢাকতে বাড়ির পাশে যায়। ওখানেই গ্যারেজের টিনের সঙ্গে আমরা তাকে মিশে থাকতে দেখি। প্রথমে ভেবেছিলাম স্ট্রোক করেছে। আমি তাকে ধরতেই আমিও বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ি। পরে দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে কাকাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, খবরটি এখনো আমাদের কাছে আসেনি। তবে এখনই খোঁজ নিচ্ছি।

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

বাসের টিকিট কাটা নিয়ে ২ জেলার সংঘর্ষ, আহত অন্তত ১০