হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে মহাসড়কে তল্লাশি, অস্ত্র ও গুলি উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভ্রাম্যমাণ আদালতের তল্লাশিতে ২০টি গুলিসহ ২টি শটগান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় বিশেষ অভিযানে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় দুটি গাড়ি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের গোলচত্বরে গাড়ি থামিয়ে তল্লাশি করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কয়েকটি গাড়িতে তল্লাশি করা হয় এবং তাদের কাগজপত্র যাচাই করা হয়। অভিযানের সময় একটি নোয়াহ গাড়ি থেকে ২টি শটগান ও ২০টি গুলি উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও ১৫টি গাড়িতে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অস্ত্র দুটি লাইসেন্সকৃত কি না তা যাচাই করে দেখছে পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ’সাম্প্রতিক সময়ে অস্থিরতার মধ্যে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই অভিযান। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ’ঘটনাস্থল থেকে ২টি শটগান ও ২০টি গুলি জব্দ করা হয়েছে। আমরা এর লাইসেন্স যাচাই-বাছাই করার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

মাত্র ৩৮৫ ভোটে বিজয়ী হয়ে রিকশার চমক

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

শিবচরে হবে ত্রিমুখী লড়াই, কে হাসবেন শেষ হাসি

নির্বাচিত হলে মাদারীপুরকে একটি শিল্পনগরী গড়ে তুলব: খোকন

‘টাকা দিয়ে কেউ ভোট কিনতে গেলে বেঁধে রাখবেন’

শিবচরে প্রকাশ্যে আসা আ.লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ

মাদারীপুরে বিএনপি প্রার্থীর উঠান বৈঠকে আ.লীগের নেতা-কর্মীরা

রাজৈরে ট্রাক উল্টে প্রাণ গেল দুই মৌচাষির

মাদারীপুর-১ আসন: বড় ‘ফ্যাক্টর’ আ.লীগের সমর্থকেরা

মাদারীপুরে ২৩টি ককটেলসহ যুবক আটক