হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে নিখোঁজের পরদিন মিলল যুবকের লাশ 

মাদারীপুর প্রতিনিধি

নিখোঁজের পর মাদারীপুরের রাজৈরে ফসলের জমি থেকে রবিউল মৃধা (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার আলমদস্তার এলাকার থেকে লাশটি উদ্ধার করা হয়। 

রবিউল মৃধা ওই এলাকার মৃত ওহাব মৃধার ছেলে। তিনি রাজৈর বাসস্ট্যান্ডে একটি বাস কাউন্টারের টিকিট বিক্রির চাকরি করতেন। 

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার কাজে যায় রবিউল মৃধা। রাতে বাড়িতে ফিরে না আসায় তাকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে রাজৈর উপজেলার আলমদস্তার এলাকার একটি ফসলি জমিতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। 
 
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

বাসের টিকিট কাটা নিয়ে ২ জেলার সংঘর্ষ, আহত অন্তত ১০