হোম > সারা দেশ > মাদারীপুর

আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের পুরানবাজার সংলগ্ন গোরইন চত্বরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পদ্মডুবি গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে মো. ওহিদুল ইসলাম ও বরিশাল জেলার উজিরপুর উপজেলার রাজাপুর গ্রামের মৃত জলিল উদ্দিন বেপারীর ছেলে মো. নান্না মিয়া। দন্ডপ্রাপ্ত দুজনই ড্রেজারের মালিক।

মাদারীপুর ইউএনও ওয়াদিয়া শাবাব বলেন, ‘নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নদ থেকে অবৈধভাবে বালু বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আগামীতে এ অভিযান অব্যহত থাকবে।’

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

বাসের টিকিট কাটা নিয়ে ২ জেলার সংঘর্ষ, আহত অন্তত ১০