হোম > সারা দেশ > মাদারীপুর

রাজৈরে আ.লীগ নেতাকে পিটিয়ে মোটরসাইকেলসহ পুকুরে ফেলায় মহাসড়ক অবরোধ

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুস সালামকে পিটিয়ে মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।

আজ বুধবার সকালে রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধরা রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদা হাসান পল্লবী ও তাঁর ছেলেদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন ঢাকা-বরিশালগামী বাসের যাত্রীরা।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিচারের আশ্বাসে অবরোধকারীদের ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

মাদারীপুর জেলার রাজৈর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুস সালামকে (৫২) গতকাল মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলা পরিষদের ভেতরে উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মারধর করে। পরে তাঁকে মোটরসাইকেলসহ পুকুরে ফেলা দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

শিবচরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মাপাড়ে ইলিশ কেনাবেচার মহোৎসব

প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে, ধর্মান্তরিত হয়ে করতে চান বিয়ে

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর