হোম > সারা দেশ > মাদারীপুর

রাজৈরে মধু সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতায়িত মৌয়ালের মৃত্যু

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলায় মধু সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহাগ মাতুব্বর নামের এক মৌয়ালের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বদরপাশা ইউনিয়নের কাজী কাঁঠাল গ্রামে এ ঘটনা ঘটে।

সোহাগ মাতুব্বর রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের বাড়ৈইমাঠ গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে।

এ ঘটনায় সোহাগের ভাই উজ্জ্বল মাতুব্বর বলেন, ‘আমার ভাই সকালে মধু কাটতে গেছিল কাজী কাঁঠাল গ্রামে। ওইখানে গুডুল গাছের ওপর মধু কাটতে উঠলে ওপরে তার (বিদ্যুৎ এর তার) ছিল সেটা সে খেয়াল করেনি। হঠাৎ বিদ্যুতায়িত হয়ে নিচে পানির মধ্যে পড়ে যায়। সবাই ধরাধরি করে রাজৈর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’ 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

শিবচরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মাপাড়ে ইলিশ কেনাবেচার মহোৎসব

প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে, ধর্মান্তরিত হয়ে করতে চান বিয়ে

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর