হোম > সারা দেশ > মাদারীপুর

মসজিদ থেকে ফেরার পথে অ্যাম্বুলেন্সের চাপায় বৃদ্ধ নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে অ্যাম্বুলেন্সের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে মাদারীপুর শহরের পৌরসভার থানতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধের নাম রজ্জব আলী সরদার (৬৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যান রজ্জব আলী সরদার। নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স তাঁকে ধাক্কা দেন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে অ্যাম্বুলেন্সটি শনাক্ত করা সম্ভব হয়নি। শহরের বিভিন্ন স্থানে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

বাসের টিকিট কাটা নিয়ে ২ জেলার সংঘর্ষ, আহত অন্তত ১০