হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে পুকুর থেকে অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খবির উদ্দিন মৌলভীর বাড়ির পুকুর থেকে শনিবার বেলা ১১টার দিকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর জেলার শিবচরে একটি পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরীর (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া পুকুরপাড় এলাকায় খবির উদ্দিন মৌলভীর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বেলা ১১টার দিকে পুকুরে কিশোরীকে ডুবে যেতে দেখে এক শিশু। পরে বাড়িতে খবর দিলে স্থানীয়রা এসে পানির মধ্য থেকে কিশোরীকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে শিবচর থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

স্থানীয় হাবিব মুন্সী বলেন, ‘সকালে পুকুরপাড়ে এই মেয়েকে শুয়ে থাকতে দেখে আশপাশের লোকজন। দেখে মানসিক প্রতিবন্ধী বলে মনে হয় তখন। বেলা ১১টার দিকে বাড়ির ছোট ছেলেরা পানিতে ডুবে যেতে দেখে দৌড়ে বাড়িতে এসে খবর দেয়। আমি গিয়ে পানির মধ্যে থেকে মৃত উদ্ধার করি।’

শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাইনুল ইসলাম বলেন, ‘পুকুরের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন আটক

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ

প্রশান্তির খোঁজে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড়

শিবচরে পদ্মাপাড়ে লাগানো হচ্ছে ১৩০০ চারাগাছ

ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত শুরু, চাপ বাড়ছে মহাসড়কে

মাদারীপুরে বাসে হঠাৎ ব্রেক, দরজা দিয়ে ছিটকে পড়ে যাত্রী নিহত

শিবচরে ঝড়ে খুঁটি ভেঙে বিদ্যুৎ-সংযোগ বন্ধ