হোম > সারা দেশ > মাদারীপুর

রাজৈরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, দুজন আটক

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে চোর সন্দেহে গোবিন্দ রায় (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে রাজৈর থানার পুলিশ। আজ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার হোসেনপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোবিন্দ একই গ্রামের মৃত তারাপদ রায়ের ছেলে।

আটকেরা হলেন উপজেলার গোয়ালবাথান গ্রামের সুকদেব মালো (৪০) ও তার স্ত্রী বীথি মন্ডল।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে গোয়ালবাথান গ্রামের সানাল মালোর ছেলে সুকদেব মালোর ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে গোবিন্দ। এ সময় টের পেয়ে আসপাশের লোকজন ডাক দেয় সুকদেব। একপর্যায়ে হাতেনাতে ধরা পড়ার পর স্থানীয়দের গণপিটুনিতে তিনি মারা যান।

পরে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকায় চুরি হওয়া বাড়ির মালিক সুকদেব ও তার স্ত্রী বীথিকে আটক করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলা করা হবে।

শিবচরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মাপাড়ে ইলিশ কেনাবেচার মহোৎসব

প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে, ধর্মান্তরিত হয়ে করতে চান বিয়ে

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর