হোম > সারা দেশ > লালমনিরহাট

দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত নির্বাচন চায়: গয়েশ্বর

লালমনিরহাট প্রতিনিধি 

হাতীবান্ধা তিস্তা ব্যারাজ পয়েন্টে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘রাজনৈতিক দলগুলো তো সংস্কার প্রস্তাব দিয়েছে, সেগুলো করেন। কোনটা রাখবেন, কোনটা রাখবেন না। সংস্কারের জারি গান বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে অর্পণ করুন।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চায়। তিস্তা নদীর সমস্যার সমাধানেও নির্বাচিত সরকার দরকার। যে সরকার যখন ক্ষমতায় আসবে, তখন তারা সেই কাজই করবে জনগণের স্বার্থে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের শেষ দিন আজ মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারাজ পয়েন্টে নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কারের জারি গান মানুষ আর খায় না। সংস্কার করার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। প্রয়োজনে ঐকমত্যভাবে গণস্বাক্ষর নেওয়া যেতে পারে। যারাই ক্ষমতায় আসবে, তারা জনগণের কাঙ্ক্ষিত সংস্কারগুলো করবে।

এ ছাড়া সংস্কারের কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকারে। এক-এগারোতেও সংস্কার আলোচনা ছিল, করতে পারেনি। কারণ, সংস্কার একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে।

তিস্তা নদী প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশ নদীর পানির মালিক। ভারতের আগ্রাসনে তিস্তা এখন আর নদী নেই, খাল বলা যায়। ভারতের মদদে বিনা ভোটে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। বিদেশে টাকাও পাচার করেছে আওয়ামী লীগ। ভারতের কাছ থেকে ক্ষমতা নিলেও পানি নিতে পারেনি আওয়ামী লীগ।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান রাজিব প্রধান, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকার, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব আফজাল হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

লালমনিরহাটে তিস্তার পানি কমলেও নিম্নাঞ্চলে দুর্ভোগ অব্যাহত

হাতীবান্ধায় চাচার লাঠির আঘাতে যুবক নিহত

হাতীবান্ধায় আসামির দায়ের কোপে দুই পুলিশ অফিসার আহত

অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোচালক নিহত

লালমনিরহাটে বিপৎসীমার ওপরে বইছে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

একই কর্মস্থলে বছরের পর বছর কর্মকর্তা-কর্মচারী, পাটগ্রাম এলজিইডিতে অনিয়ম-দুর্নীতির মহোৎসব

দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

লালমনিরহাটের কালীগঞ্জে ডাকাতিসহ ১১ মামলায় অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

আন্দোলন হয় তিস্তায়, কিন্তু বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের, ঠেকাল স্থানীয় জনতা ও বিজিবি