হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটের সাবেক সংসদ সদস্য সফুরার জামিন নামঞ্জুর

লালমনিরহাট প্রতিনিধি 

আদালত চত্বরে সাবেক সংসদ সদস্য সফুরা। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তাঁকে লালমনিরহাট আমলি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল বুধবার রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার লালমনিরহাট নিয়ে আসে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমী লালমনিরহাট শহরের তালুক খুটামারা এলাকার আব্দুল্লাহর স্ত্রী। তিনি সংরক্ষিত নারী আসন-২ লালমনিরহাট কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্যপদে রয়েছেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, নাশকতা, হত্যাসহ পাঁচটি মামলায় অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী সফুরা বেগম রুমী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় থানা-পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ। তাঁকে বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট আদালতে সোপর্দ করে পুলিশ।

আদালতে নেওয়া হলে জামিনের আবেদন করেন সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমী। আদালতের বিচারক তাঁকে লালমনিরহাট সদর থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেন। লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুরের মামলায় তাঁর জামিন নামঞ্জুর করেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী আবু আহাদ খন্দকার লেলিন বলেন, ‘আদালত একটি মামলায় জামিন দিলেও অপর একটি মামলার জামিন শুনানির দিন ধার্য করে দিয়েছেন। আশা করছি, আগামী কার্যদিবসে তিনি জামিন পাবেন।’

লালমনিরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, লালমনিরহাট সদর থানায় ২০২৫ সালের ২ জানুয়ারি দায়ের হওয়া মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: ১৯ ঘণ্টা পর লাশ হস্তান্তর

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

গুলিতে বাংলাদেশি কৃষক আহতের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ, ফেরত দেওয়া হলো ভারতীয় কৃষককে

বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা

মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

চাচার লাঠির আঘাতে আহত ভাতিজার মৃত্যু, চাচা গ্রেপ্তার

লিবিয়ায় জিম্মি চার বাংলাদেশি, নির্যাতন করে মুক্তিপণ দাবির অভিযোগ

গণভোটের পক্ষে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

পাটগ্রামে পৌর জামায়াতের আমির গ্রেপ্তার