হোম > সারা দেশ > লালমনিরহাট

শ্যালিকার বিরুদ্ধে দুলাভাইকে খুনের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি 

প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জে এক তরুণীর বিরুদ্ধে তাঁর দুলাভাইকে খুন করার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম দুলু মিয়া (৩৫)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ভোটমারী হাজরানিয়া সদরপাড়া এলাকায় দুলু মিয়ার বাড়িতে কাপড় কাটার কাঁচি দিয়ে তাঁকে আঘাত করেন শ্যালিকা চাঁদনী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুলু মিয়া বুধবার সন্ধ্যায় বাড়ি গিয়ে দেখেন তাঁর স্ত্রী মণি বেগম মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছেন। দুলু মিয়াকে দেখামাত্র মোবাইল ফোন থেকে নম্বর ডিলিট করেন স্ত্রী মণি বেগম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিতর্ক শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে শ্যালিকা চাঁদনী তাঁর হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে দুলাভাই দুলু মিয়ার গলায় আঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই পালিয়ে যায় চাঁদনী।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি অভিযুক্ত চাঁদনীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সরকারি কর্মকর্তারা সময়মতো অফিসে না এলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী

১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড তিস্তার চর

সাড়ে ৩ কিলো কাঁচা রাস্তায় ভুগছে কয়েক গ্রামের বাসিন্দা

পাটগ্রামে যৌন হয়রানির অভিযোগে যুবকের চার মাসের কারাদণ্ড

লালমনিরহাটে ভোট কারচুপির অভিযোগে পুনর্গণনার দাবি জামায়াত প্রার্থীর

লালমনিরহাট-১ আসনে ধানের শীষের হাসান রাজিব বিজয়ী

লালমনিরহাটের ৩ আসনেই জয়ী বিএনপি

কাল থেকে টানা তিন দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, প্রার্থীসহ আহত ৩

সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় লালমনিরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত