হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে জাপা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

লালমনিরহাট প্রতিনিধি 

পুড়ে যাওয়া লালমনিরহাট জেলা জাপা কার্যালয়। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে পালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে পাঁচ-সাতটি মোটরসাইকেলযোগে ১৪-১৫ জন লোক এসে জাতীয় পার্টির কার্যালয় ভেঙে ভেতরে প্রবেশ করে লুটপাট করে। কিছু জিনিসপত্র বাইরে বের করে কার্যালয়ে আগুন জ্বালিয়ে চলে যায়। পরে পার্শ্ববর্তী মার্কেটের দোকানদারেরা ছুটে এসে আগুণ নিয়ন্ত্রণ করেন।

ঘটনাস্থলে আসা লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে এসে দেখি অফিস পুড়ে ছাই হয়েছে। কারা এ ঘটনা ঘটাতে পারে তা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে জানানো হয়েছে বলে জানান তিনি।

সরকারি কর্মকর্তারা সময়মতো অফিসে না এলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী

১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড তিস্তার চর

সাড়ে ৩ কিলো কাঁচা রাস্তায় ভুগছে কয়েক গ্রামের বাসিন্দা

পাটগ্রামে যৌন হয়রানির অভিযোগে যুবকের চার মাসের কারাদণ্ড

লালমনিরহাটে ভোট কারচুপির অভিযোগে পুনর্গণনার দাবি জামায়াত প্রার্থীর

লালমনিরহাট-১ আসনে ধানের শীষের হাসান রাজিব বিজয়ী

লালমনিরহাটের ৩ আসনেই জয়ী বিএনপি

কাল থেকে টানা তিন দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, প্রার্থীসহ আহত ৩

সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় লালমনিরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত