হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণা করায় আনন্দ মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি

নতুন উপজেলা ঘোষণায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা ঘোষণা করায় আনন্দ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজার এলাকায় বিএনপির ব্যানারে এই মিছিল আয়োজিত হয়। এতে অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় বাসিন্দারা।

মিছিলে বক্তব্য দেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ স্থানীয় নেতারা। তাঁরা বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণার দাবিতে আন্দোলন-সংগ্রাম চলছিল। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হওয়ায় এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

বক্তারা নতুন উপজেলা ঘোষণার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দ্রুত উপজেলা প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলারও দাবি জানান তাঁরা।

এর আগে বৃহস্পতিবার প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন ঘোষিত উপজেলাগুলো হলো—বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠন করা হয়েছে।

রায়পুরে মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যায় ‘ঘাতকের’ পরিচয় নিয়ে যা জানা গেল

হোমনার লটিয়ায় পাশাপাশি কবরে শায়িত মা ও ৩ মেয়ে, বাকরুদ্ধ একমাত্র জীবিত সন্তান সিফাত

আমার মা ও বোনের হত্যার বিচার চাই: শিফাত

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় থানায় মামলা

লক্ষ্মীপুরে হামলায় মা-দুই মেয়ে নিহত: বাঁচানো গেল না মেজ মেয়েকেও

রায়পুরে ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন

রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, আহত আরেক মেয়ে, সন্দেহভাজন আটক

রায়পুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার চেষ্টা, নিহত ২, আশঙ্কাজনক ২

লক্ষ্মীপুরে সাবেক এমপি আনোয়ার খানসহ দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

লক্ষ্মীপুরে শিক্ষার্থী মেহেদী হত্যা: শিক্ষক-ছাত্রসহ গ্রেপ্তার ২