হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

অনৈতিক কার্যকলাপের অভিযোগে সাবেক নারী মেম্বারের বাড়িতে আগুন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

লক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়িতে আগুন দিয়েছেন এলাকাবাসী। গতকাল রোববার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বাড়ির ঘরের মালপত্র পুড়ে যায়। ওই সময় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে।

অভিযোগ রয়েছে, হাজিরহাট ইউনিয়নের সাবেক নারী সদস্য জাহানারা দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতে অনৈতিক কার্যকলাপ চালান। বিষয়টি এলাকাবাসী বারবার প্রশাসনের নজরে আনলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়।

রোববার রাতে উত্তেজিত হয়ে স্থানীয় এলাকাবাসী ওই বাড়িতে হামলা চালিয়ে ঘর-দরজা ভাঙচুর করে। একপর্যায়ে উত্তেজিত জনতা ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এর আগেও একই অভিযোগে এলাকার লোকজন ওই বাড়িতে আগুন দিয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছি।’

খাল খনন কর্মসূচি অব্যাহত না থাকলে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে—পানিসম্পদমন্ত্রী

আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ, সাবেক পুলিশ সদস্য নিহত

হাত বেঁধে পেটানো সরদারের বিরুদ্ধে মামলা করলেন সেই শ্রমিক

অটোরিকশাচালককে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

শ্রমিককে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে হাত বেঁধে পেটালেন ইটভাটার সর্দার, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে পাওনা টাকা নিতে বের হন রাতে, ভোরে মিলল অটোচালকের লাশ

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা, পুলিশের বাধা, সংঘর্ষে আহত ২০

ক্রেতাকে মারধরের ঘটনায় মাংস বিক্রেতাসহ ২ জন কারাগারে

বিদ্যালয়ের ছাদের কিছু অংশ ধসে ৩ শিক্ষার্থী আহত