হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কমলনগরে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর ও কমলনগর প্রতিনিধি

জুনাইদ আহমেদ। ফাইল ছবি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন এলাকা থেকে নিখোঁজের ১২ ঘণ্টা পর জুনাইদ আহমেদ (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে চরফলকন এলাকার একটি কুয়া থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুনাইদ চরফলকন এলাকার হানিফ হাওলাদারের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন নোমান হাওলাদার জানান, শনিবার বিকেলে চরফলকন বাজারে গিয়ে নিখোঁজ হয় জুনাইদ। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। রোববার সকালে স্থানীয়রা চরফলকন এলাকার একটি কুয়ার পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।’

যুবলীগ নেতাকে মারধরের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর ও লুট, কৃষক দল নেতা গ্রেপ্তার

কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরের সাবেক এমপি নুরউদ্দিন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

মন্দিরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু